বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | বিকাল ৫:৪৯:০৯

বিপিএল আয়োজনে লোকসান ও অনিয়ম নিয়ে বুলবুলকে জবাবদিহির আহ্বান তামিমের

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৬
শেয়ার: mail
বিপিএল আয়োজনে লোকসান ও অনিয়ম নিয়ে বুলবুলকে জবাবদিহির আহ্বান তামিমের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনকে ঘিরে আর্থিক ক্ষতি ও চুক্তি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তুলেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে তিনি সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এসব বিষয়ে জবাবদিহি চেয়েছেন।

মিরপুরে আজ এক সংবাদ সম্মেলনে তামিম জানান, সর্বশেষ বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টির শর্ত থাকলেও দুইটি দল তা পূর্ণভাবে অনুসরণ করেনি। তার দাবি, ওই দুটি দল মাত্র ৩ কোটি টাকা করে জমা দিয়েছে।

তামিম বলেন, দুটি ফ্র্যাঞ্চাইজি একটি মৌসুম খেলেছে অথচ চুক্তির শর্ত পূরণ হয়নি—এটা শুধু ভুল নয়, অবশ্যই এর জবাবদিহি প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, কেন নির্ধারিত ১০ কোটি টাকার পরিবর্তে কম অর্থ গ্রহণ করা হয়েছে এবং কেন কিছু দলকে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং নীতিগত ও তথ্যভিত্তিক আলোচনা। দায়িত্বে থাকা কেউ ভুল করলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে—তিনি যে-ই হোন না কেন।

অন্যদিকে, সর্বশেষ বিপিএল আসরে ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তামিম। তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার দুর্বলতা এবং যথাযথ যাচাই-বাছাইয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তার মতে, সঠিক নিয়ম ও কঠোর নীতিমালা না থাকলে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কাঠামো টেকসই হবে না।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward