বাংলাদেশ ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজধানীতে লক্কড়ঝক্কড় বাসের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান শুরু

রাজধানীতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে চলাচলরত অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাস এবং পণ্যবাহী যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে পড়ে। এতে ভয়াবহ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীতিমালা অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারিত রয়েছে। এই সময়সীমা অতিক্রম করা যানবাহন রাজধানীতে না চালানোর জন্য মালিক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি সতর্ক করে বলেছে, নির্দেশনা অমান্য করলে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয় থাকবে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

রাজধানীতে লক্কড়ঝক্কড় বাসের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান শুরু

প্রকাশিত: ০৫:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬