রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৭:২৪
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

ফকিরহাটে আধুনিক কৃষি প্রশিক্ষণ: কম খরচে বেশি ফলনের বার্তা কৃষকদের মাঝে

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
ফকিরহাটে আধুনিক কৃষি প্রশিক্ষণ: কম খরচে বেশি ফলনের বার্তা কৃষকদের মাঝে

ছবিঃ সংগৃহীত

আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে দিনব্যাপী একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আউটকি ইউনিয়নের স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের বীজের ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং বৈজ্ঞানিক উপায়ে রোগবালাই নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের (আরএসএম) কৃষিবিদ মোস্তাফিজুর রহমান এবং টিএসও সুজিত মণ্ডল। বক্তারা বলেন, প্রচলিত পদ্ধতির পরিবর্তে সঠিক ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করলে কম খরচে বেশি উৎপাদন সম্ভব, যা প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যান্ড প্রোমোটার শেখ সুমন আলী। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে মাঠ পর্যায়ে শেখা বিষয়গুলো বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

ফকিরহাটে আধুনিক কৃষি প্রশিক্ষণ: কম খরচে বেশি ফলনের বার্তা কৃষকদের মাঝে

বিস্তারিত কমেন্টে