মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:২৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কপালে বিয়ে থাকলে না চাইলেও হবে: প্রভা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
কপালে বিয়ে থাকলে না চাইলেও হবে: প্রভা

সংগৃহীত ছবি

ছোট পর্দার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাসে বসবাস করছেন। বিদেশে থাকলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকেন।

সম্প্রতি বিয়ে ও সন্তান নিয়ে বারবার অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখে পড়ে বিরক্তি প্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি নিজের অনুভূতি ও ব্যক্তিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।

ভিডিওর শুরুতেই ভক্তদের উদ্দেশে তিনি বলেন, যারা সত্যিকারের ভক্ত হয়ে তার কাজ পছন্দ করেন, তাদের সঙ্গে দেখা হওয়া আনন্দের বিষয় হতে পারে। তবে হঠাৎ করে কোনো শিষ্টাচার ছাড়াই বিয়ে নিয়ে প্রশ্ন করা অস্বস্তিকর এবং অশোভন মনে হয়।

তিনি আরও বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে আল্লাহর ইচ্ছার বিষয়। মানুষ এসব নিয়ন্ত্রণ করতে পারে না। কপালে বিয়ে লেখা থাকলে তা হবে, আর না থাকলে জোর করে কিছুই করা সম্ভব নয়।

নিজের জীবনের প্রসঙ্গ টেনে প্রভা বলেন, আল্লাহ তার জন্য যা ভালো মনে করেছেন, সেটাই নির্ধারণ করেছেন। জীবনের অনেক সংগ্রাম তিনি একমাত্র সৃষ্টিকর্তার কাছেই জানেন এবং মানুষের কাছে এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করেন না।

সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক প্রশ্ন তোলার প্রবণতা নিয়েও তিনি কথা বলেন। তার মতে, প্রতিটি মানুষ, বিশেষ করে নারীরা, জীবনে সংসার ও ভালোবাসার আকাঙ্ক্ষা রাখেন, তবে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা ঠিক নয়।

সবশেষে তিনি জানান, সন্তান বা বিয়ে—সবকিছুই সৃষ্টিকর্তার দান। তাই মানুষের উচিত এসব বিষয়ে অন্যের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় চাপ না দেওয়া এবং সম্মান বজায় রাখা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

কপালে বিয়ে থাকলে না চাইলেও হবে: প্রভা

বিস্তারিত কমেন্টে