সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৯:৪৪

পাঞ্জাবে সামরিক এলাকায় জোড়া বিস্ফোরণ, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ২:১৭
শেয়ার: mail
পাঞ্জাবে সামরিক এলাকায় জোড়া বিস্ফোরণ, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

ছবি : এএনআই

ভারতের পাঞ্জাব রাজ্যের দুটি শহরে সামরিক কমপ্লেক্সের কাছাকাছি কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি না হলেও এলাকাজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, সোমবার রাতে স্থানীয় সময় প্রায় ৮টার দিকে জলন্ধরের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) কমপ্লেক্সের বাইরে প্রথম বিস্ফোরণটি ঘটে। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলের কাছে একজন ব্যক্তিকে দৌড়ে সরে যেতে দেখা গেছে। বিস্ফোরণে একটি স্কুটার, আশপাশের দোকান ও ট্রাফিক সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর জানান, গেটের পাশে পার্ক করা একটি স্কুটারে হঠাৎ আগুন লেগে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। সংশ্লিষ্ট ব্যক্তি তদন্তে সহযোগিতা করছেন বলেও তিনি জানান।

ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনার দায় স্বীকার করেছে খালিস্তান লিবারেশন আর্মি (KLA)। তবে কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি এবং এটিকে দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা পর অমৃতসর শহরে একটি সেনা শিবিরের কাছে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ জানায়, ঘটনাস্থলের সীমানা প্রাচীরে ধাতব টুকরো পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে কেউ বিস্ফোরক নিক্ষেপ করেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে সম্প্রতি রাজ্যে রেললাইন বিস্ফোরণের চেষ্টা এবং সন্দেহভাজন গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনায় পাঞ্জাবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক চাপও বাড়ছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: পাঞ্জাব ভারত

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৬ মে ২০২৬ | Globe kalprakash.com

পাঞ্জাবে সামরিক এলাকায় জোড়া বিস্ফোরণ, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

বিস্তারিত কমেন্টে