শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৬:১৪

চলতি বছরের শেষদিকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:৪০
শেয়ার: mail
চলতি বছরের শেষদিকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই শেষ হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন শেষ হতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। তবে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এ বছরের শেষ দিকে। প্রস্তুতির কিছু কাজ বাকি রয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগেই জানিয়েছে।

উপজেলা পরিষদ বিষয়ে এমপিদের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উপজেলা পরিষদ বাতিল করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। অফিস দেওয়া মানেই উপজেলা পরিষদকে খর্ব করা হচ্ছে—এমনটি তিনি মনে করেন না।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী উপজেলা পরিষদ আইনের ধারা ২৫-এ সংসদ সদস্যরা উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে রয়েছেন, যা দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

চলতি বছরের শেষদিকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান

বিস্তারিত কমেন্টে