বাংলাদেশ ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ফকিরহাটে সড়কজুড়ে কিষাণের হাট, যান চলাচলে চরম ভোগান্তি

বাগেরহাটের ফকিরহাট বাজারে সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার সকালে বসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ শ্রমিকের হাট। তবে সময়ের সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় এখন এই হাট পুরো বাজারের প্রধান সড়ক দখল করে ফেলেছে। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীরাও পড়ছেন চরম দুর্ভোগে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশতাব্দী ধরে চলে আসা এই শ্রমবাজারে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন দিনমজুররা। বর্তমানে ধান কাটার মৌসুম ও মাছের ঘেরে কাজের চাহিদা বেশি থাকায় শ্রমিকদের উপস্থিতিও বেড়েছে কয়েকগুণ। ফলে বাগেরহাট-খুলনা আন্তঃজেলা সড়কের প্রায় ৪০০ মিটার এলাকা এবং সংলগ্ন পুরোনো রেলস্টেশন গলি জুড়ে ভিড় জমাচ্ছেন হাজারো শ্রমিক।

সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত চলে শ্রমিক বাছাইয়ের কার্যক্রম। এ সময় পুরো সড়কজুড়ে তৈরি হয় তীব্র যানজট। এতে সাধারণ মানুষ, যানবাহন চালক এবং ব্যবসায়ীরা পড়ছেন চরম বিড়ম্বনায়।
বাজারের পুরোনো ব্যবসায়ী বলরাম মিত্র জানান, হাটের দিন দোকানে ক্রেতা প্রবেশ করতেই পারে না। শ্রমিকদের ভিড়ে পুরো রাস্তা অবরুদ্ধ থাকে, ফলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। একই অভিযোগ করেন বিসমিল্লাহ টেলিকমের মালিক ইমরান হোসাইন। তাঁর ভাষায়, “হাটের দিন রাস্তায় দাঁড়ানোই দায় হয়ে যায়।

মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।”এ ছাড়া বাজারে আসা ক্রেতারাও জানিয়েছেন, ভিড় ঠেলে বাজারে ঢোকা ও বের হওয়া অত্যন্ত কষ্টকর। বিশেষ করে কেনাকাটার ব্যাগ নিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
অন্যদিকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অভিযোগ, হাটের দিন চলাচলের সময় তারা নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। অনেক সময় অশালীন মন্তব্যের শিকার হতে হয় বলেও জানান তারা

এ পরিস্থিতিতে ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, দ্রুত সড়কের ওপর থেকে শ্রমিকের হাট সরিয়ে নির্ধারিত কোনো খোলা স্থানে স্থানান্তর করা হোক।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, তিনিও ব্যক্তিগতভাবে এই সমস্যার ভুক্তভোগী। হাটের দিন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সমস্যা সমাধানে দ্রুত হাটটি বেসিক ব্যাংক সংলগ্ন খোলা জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ফকিরহাটে সড়কজুড়ে কিষাণের হাট, যান চলাচলে চরম ভোগান্তি

প্রকাশিত: ০৬:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬