বাংলাদেশ ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ছবি : রয়টার্স

ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট ৮.৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ঘোষণায় বলা হয়, কাতারের কাছে ৪.০১ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ সেবা এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (APKWS) বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া কুয়েতের জন্য ২.৫ বিলিয়ন ডলারের একটি ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং ইসরায়েলের জন্য একই ধরনের ৯৯২.৪ মিলিয়ন ডলারের APKWS বিক্রির অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কাছেও ১৪৭.৬ মিলিয়ন ডলারের APKWS বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে বিএই সিস্টেমস, আরটিএক্স, লকহিড মার্টিন এবং নর্থরপ গ্রুম্যানসহ একাধিক প্রতিরক্ষা কোম্পানি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব বিক্রির মাধ্যমে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে।

kalprakash.com/SS
শনিবার, ২ মে ২০২৬
মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
জনপ্রিয় সংবাদ

মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০১:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬