বাংলাদেশ ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ, ৬১% মার্কিনি বলছেন ‘ভুল সিদ্ধান্ত’

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, ৬১ শতাংশ মার্কিনি ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগকে সমর্থন করছেন না।

ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপের তথ্য শনিবার (২ মে) প্রকাশ করে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধকালীন নীতিকে ঘিরে বর্তমান মার্কিন প্রশাসন ক্রমবর্ধমান জনমতের চাপের মুখে পড়েছে।

জরিপের ফলাফল বিশ্লেষণ করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই জনমতের সঙ্গে অতীতের বিতর্কিত যুদ্ধগুলোর সময়কার পরিস্থিতির মিল রয়েছে। ২০০৬ সালে ইরাক যুদ্ধ নিয়ে করা এক জরিপে ৫৯ শতাংশ মার্কিনি যুদ্ধকে ভুল বলেছিলেন। একইভাবে, ১৯৭১ সালে গ্যালপের এক জরিপে প্রতি ১০ জনের মধ্যে ছয়জন ভিয়েতনাম যুদ্ধকে ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমতের অসন্তোষ এখন ইরাক ও ভিয়েতনাম যুদ্ধের সময়কার জনবিরোধিতার কাছাকাছি অবস্থানে পৌঁছেছে।

রাজনৈতিক বিভাজনের ক্ষেত্রেও জরিপে বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাটদের মধ্যে প্রতি ১০ জনে ৯ জনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল বলে মনে করছেন। এছাড়া ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ১৯ শতাংশ রিপাবলিকান সমর্থকও একই মত দিয়েছেন।

সূত্র: সিএনএন

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ, ৬১% মার্কিনি বলছেন ‘ভুল সিদ্ধান্ত’

প্রকাশিত: ১০:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬