শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৪:১৭
শিরোনাম
মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৪ জন

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৪
শেয়ার: mail
সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৪ জন

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছে এখন পর্যন্ত চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের সবাই পুরুষ। মৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক। এর মধ্যে মো. আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, বাকি তিনজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

বুলেটিনে আরও জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থায় চিকিৎসা সেবা নিয়েছেন ২ হাজার ৮৫০ জন হজযাত্রী। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে ৬ হাজার ৯২২টি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৪ জন

বিস্তারিত কমেন্টে