সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৪:৩৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা, প্রচারণায় নেই বুবলী-রোশান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা, প্রচারণায় নেই বুবলী-রোশান

সংগৃহীত ছবি

‘পুলসিরাত’ নামে শুটিং শুরু হওয়া একটি সিনেমা এবার নতুন নামে মুক্তির পথে। চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী জুটির এই ছবিটি এখন ‘সর্দার বাড়ির খেলা’ নামে প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে।

২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুমোদন পাওয়া সিনেমাটির শুটিং শেষে সেন্সরে জমা দেওয়ার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ট্রেলার প্রকাশের মাধ্যমে ছবিটির মুক্তির ঘোষণা দেয়। ছবিটি আগামী ৮ মে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

তবে মুক্তির ঘোষণা এলেও ছবির প্রচারণায় এখনো দেখা যায়নি নায়ক জিয়াউল রোশান কিংবা নায়িকা শবনম বুবলীকে। বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ও প্রশ্ন তৈরি হয়েছে চলচ্চিত্র মহলে।

জিয়াউল রোশান গণমাধ্যমকে জানান, সিনেমার মুক্তির ঘোষণা বা ট্রেলার প্রকাশ সম্পর্কে তাকে আগে থেকে জানানো হয়নি। এ কারণেই তিনি প্রচারণায় অংশ নেননি। তার ভাষায়, কিছু বিষয় এখনো পরিষ্কার নয়, তাই সবকিছু ঠিক হলে পরে প্রচারণায় যুক্ত হবেন।

অন্যদিকে পরিচালক রাখাল সবুজ জানান, অভিনেত্রী শবনম বুবলী দেশের বাইরে থাকায় আপাতত প্রচারণায় অংশ নিতে পারেননি।

রোশান-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকেরসহ আরও অনেকে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হঠাৎ সিনেমা মুক্তির ঘোষণা, প্রচারণায় নেই বুবলী-রোশান

বিস্তারিত কমেন্টে