রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৯:৩৯

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলা চত্বর ও এর আশপাশের পরিবেশকে বর্জ্যমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের নির্দেশনায় এ অভিযান শুরু হয়। অভিযান সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন।

অভিযানে উপজেলা চত্বরের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি আশপাশে গড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছা কেটে পরিবেশকে দৃষ্টিনন্দন করা হয়। দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের ময়লা পরিষ্কার করে জলাবদ্ধতা রোধ ও মশার উপদ্রব কমানোর উদ্যোগও নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, উপজেলা চত্বরে আগত সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের ফলে উপজেলা চত্বরের পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

বিস্তারিত কমেন্টে