মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১৯:৩২
শিরোনাম
সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ চলতি মাসেই, চলছে খসড়া চূড়ান্তের কাজ বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে টোকিওতে সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল হানা কুরাকির মরদেহ উদ্ধার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নতুন পে স্কেলের গেজেট প্রকাশ চলতি মাসেই, চলছে খসড়া চূড়ান্তের কাজ বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ রাবিতে শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে টোকিওতে সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে জাপানি মডেল হানা কুরাকির মরদেহ উদ্ধার ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০৯
শেয়ার: mail
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে ছায়া সংসদের বিজয়ী দলের বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বর্তমান সরকারের অধীনে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতির সুযোগ থাকবে না।

শনিবার (২৫ এপ্রিল) এফডিসিতে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার বিষয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিজয়ী দলের বিতার্কিকদের হাতে ট্রফিও তুলে দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রমকে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি দাবি করেন, সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচির কারণে রাষ্ট্রের ওপর ঋণের চাপ বাড়ার কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেশকে পরনির্ভরশীল করা হয়েছিল এবং উন্নয়ন প্রকল্পের নামে সময় ও ব্যয় বাড়িয়ে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে বর্তমান সরকার এসব পরিস্থিতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে।

ফারজানা শারমীন জানান, ভবিষ্যতে অপ্রয়োজনীয় বড় প্রকল্পের পরিবর্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরাসরি সহায়ক প্রকল্প গ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে