শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪১:০৪
শিরোনাম
● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● আইসিসিবি: বৃষ্টিতেও জমজমাট সুপার সেল কার বাজার ● আইসিসিবিতে দর্শক আগ্রহে এআইভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ● জ্বালানি ব্যয় ও ঋণ নিয়ে চাপে ব্যবসাবাণিজ্য ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা?

‘টক্সিক’ নিয়ে যৌনতা বিতর্কে মুখ খুললেন যশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৩
শেয়ার: mail
‘টক্সিক’ নিয়ে যৌনতা বিতর্কে মুখ খুললেন যশ

সংগৃহীত ছবি

ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক : আ ফেইরি টেল ফর গ্রোন আপস’ ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। পোস্টারে নারীকে কেবল যৌনতার উপাদান হিসেবে উপস্থাপন করা হয়েছে—এমন অভিযোগ তুলেছিলেন একাংশ দর্শক। সমালোচনার মুখে পড়েন নির্মাতা গীতু মোহনদাসও। এবার সেই বিতর্ক নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন যশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ বলেন, ছবির ফার্স্ট লুক নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও পরিচালক গীতু মোহনদাস পুরো গল্পটিকে নারীর দৃষ্টিভঙ্গি থেকেই উপস্থাপন করেছেন।

তিনি জানান, পুরুষ পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার তুলনায় গীতুর সঙ্গে কাজ ছিল একেবারেই ভিন্ন এবং নতুন অভিজ্ঞতায় ভরপুর।

যশ বলেন, বড় বাজেটের অ্যাকশন সিনেমা সাধারণত পুরুষ পরিচালকদের হাতেই বেশি দেখা যায়। বিশেষ করে গ্যাংস্টারধর্মী গল্পে এটি আরও বেশি লক্ষণীয়। তবে ‘টক্সিক’-এ সেই প্রচলিত ধারা ভেঙে নারী নির্মাতার দৃষ্টিতে গল্প তুলে ধরা হয়েছে, যা তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

‘কেজিএফ’খ্যাত এই অভিনেতার ভাষায়, গীতু মোহনদাস প্রেম, আবেগ ও সংবেদনশীলতাকে ভিন্নভাবে উপস্থাপন করতে জানেন। তিনি বলেন, গীতুর চিন্তাভাবনা অত্যন্ত পরিষ্কার এবং তিনি একজন অসাধারণ লেখক। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

যশ আরও বলেন, আকাঙ্ক্ষা, প্রেম ও আবেগের মতো বিষয়গুলো একজন নারী যেভাবে অনুভব ও প্রকাশ করেন, তা আলাদা মাত্রা তৈরি করে। ‘টক্সিক’-এর কাজ করতে গিয়েই তিনি বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন।

উল্লেখ্য, সিনেমাটি প্রথমে গত ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পরিবর্তন করে আগামী ৪ জুন নির্ধারণ করা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: টক্সিক যশ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

‘টক্সিক’ নিয়ে যৌনতা বিতর্কে মুখ খুললেন যশ

বিস্তারিত কমেন্টে