মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৭:১২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

আচরণবিধি ভাঙায় জরিমানা নাহিদা ও শারমিনের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২৮
শেয়ার: mail
আচরণবিধি ভাঙায় জরিমানা নাহিদা ও শারমিনের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে জরিমানা করেছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লেভেল-১ অপরাধে দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির তথ্য অনুযায়ী, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর তিনি প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেন, যা প্রতিপক্ষ খেলোয়াড়কে উসকে দেওয়ার শামিল।

অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেন। এলবিডব্লিউ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ব্যাট দেখান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন তিনি।

ঘটনার পর দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শাস্তির অংশ হিসেবে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে গত ২৪ মাসে তাদের কোনো পূর্ব অপরাধ না থাকায় আপাতত বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি।

উল্লেখ্য, আইসিসির লেভেল-১ অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট পর্যন্ত শাস্তি হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তা সাসপেনশনে রূপ নেয়, যা ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

আচরণবিধি ভাঙায় জরিমানা নাহিদা ও শারমিনের

বিস্তারিত কমেন্টে