বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫২:৫৬
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, অব্যবহৃত ডেটা নিয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, অব্যবহৃত ডেটা নিয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের অব্যবহৃত ডেটার মেয়াদ সংক্রান্ত বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় সংসদে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, অব্যবহৃত মোবাইল ডেটা যাতে গ্রাহকের জন্য অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা ও ব্যবহারের ধরন ভিন্ন হওয়ায় অপারেটররা বিভিন্ন মেয়াদভিত্তিক প্যাকেজ দিয়ে থাকে। এর মধ্যে মূল্য, ভলিউম এবং মেয়াদ—সবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, ডেটার মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত অংশ বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। গ্রাহকস্বার্থ রক্ষায় এ সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ চলছে।

তবে তিনি উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ দেশেই মেয়াদভিত্তিক ডেটা প্যাকেজ প্রচলিত রয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে এমন ব্যবস্থা রেখেছে, যাতে একই প্যাকেজ পুনরায় কিনলে বা অটো-রিনিউ করলে অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড করা যায়।

বর্তমানে দীর্ঘমেয়াদি—প্রায় ১০ বছর মেয়াদের ডেটা প্যাকেজও রয়েছে, যা অনেকটা স্থায়ী সুবিধার মতো কাজ করছে বলে জানান তিনি।

ইন্টারনেট সেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মান বাড়াতে কাজ চলছে।

এছাড়া বিটিআরসি’র নির্দেশনায় সেবার মান যাচাই, ড্রাইভ টেস্ট এবং গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সূচক (KPI) অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফাইভজি সেবা চালু করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ প্রায় ৪০০টিরও বেশি স্থানে স্বল্প পরিসরে এই সেবা পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

সব মিলিয়ে অব্যবহৃত ডেটা ও ইন্টারনেট সেবার মান উন্নয়নে সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে, যা মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, অব্যবহৃত ডেটা নিয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত

বিস্তারিত কমেন্টে