বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১২:১৮
শিরোনাম
● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

কারিকুলাম পরিবর্তন অনিবার্য: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
কারিকুলাম পরিবর্তন অনিবার্য: শিক্ষামন্ত্রী

কারিকুলাম পরিবর্তন করা হবে কিনা স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

বর্তমান শিক্ষাব্যবস্থার কারিকুলামে পরিবর্তন আনা জরুরি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কয়েকটি পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি কেন্দ্রে কিছু শিক্ষার্থী খাতা দেখাদেখির চেষ্টা করলেও তাদের সতর্ক করা হয়েছে। এছাড়া বাজারসংলগ্ন একটি কেন্দ্রে ভিড় ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও অভিভাবকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে এসব ফুটেজ যাচাই করা হবে।

পরীক্ষার্থীদের সুবিধার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ট্রাফিক জটের কারণে কোনো শিক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছালে শিক্ষকরা যেন সহানুভূতিশীল আচরণ করেন, সে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রবেশপত্র সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, কিছু এলাকায় প্রিন্টিং ও বিদ্যুৎ সমস্যার কারণে প্রবেশপত্র ডাউনলোডে বিলম্ব হলেও পরে সব শিক্ষার্থীর কাছে তা পৌঁছে দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কারিকুলাম পরিবর্তন অনিবার্য: শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে