বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৪:১৯
শিরোনাম
● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক ● সেলস অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● প্রাক্তন দুই স্ত্রীর প্রশংসায় বেন অ্যাফ্লেক ● স্ত্রী-সন্তানদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে ভাগ করতে হয় ● টাকার জন্য সিনেমায় কত কী করতে হয়: কৌশানী ● ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া ● প্রবাসীদের ঋণ ও বিনিয়োগে থাকছে বড় সুবিধা ● ধেয়ে আসছে এল নিনো—মহাপ্রলয়ের শঙ্কা, স্থায়ী হবে কতদিন? ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ

উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করে খালি করা জায়গায় আগামী এক মাসের মধ্যে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি জায়গাটি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। জায়গাটি ওই এলাকায় মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর এখন সেখানে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ-সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও রাস্তার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ করা জায়গাটিকে আর কোনোভাবেই অবৈধ দখল বা মাদকের আড্ডায় পরিণত হতে দেওয়া হবে না। আগামী এক মাসের মধ্যে সেখানে নতুন খেলার মাঠ নির্মাণ করে নিজেই এর উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো চাইলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে অনেক অসম্ভব কাজও করা সম্ভব।’ এ সময় এলাকার তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দাদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতার জন্য ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রশাসক বলেন, বর্তমানে এ ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এ ওয়ার্ডে মোট ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক উচ্ছেদ করা স্থানে বৃক্ষরোপণ করেন এবং বাংলাদেশ ব্যাংক কলোনিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে