বাংলাদেশ ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম, ডলারের শক্তিতে প্রভাব

  • বাণিজ্য ডেস্ক
  • প্রকাশিত: ১১:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার অগ্রগতির দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। এর আগে একই কারণে জ্বালানি তেলের দামও কমেছে।

স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৮০৭.৯১ ডলারে নেমেছে, যা গত ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান।

বিশ্লেষকদের মতে, বাজার এখন মূলত সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির অপেক্ষায় রয়েছে। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বাড়ানো বা শান্তি চুক্তি হলে তেলের দাম আরও কমতে পারে, যা স্বর্ণবাজারেও প্রভাব ফেলবে।

বাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হবে কি না এবং হলে তার ফলাফল কী হবে—এটাই এখন বিনিয়োগকারীদের প্রধান দৃষ্টি। ইতিবাচক অগ্রগতি হলে স্বর্ণের দাম স্থিতিশীল থাকতে পারে, অন্যথায় বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

এদিকে তেলের দামও কমেছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন সম্ভাব্য আলোচনার ফলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাড়তে পারে। জ্বালানির দাম কমলে পরিবহন ও উৎপাদন ব্যয় হ্রাস পায়, যা মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলে।

স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বেশি থাকলে সুদভিত্তিক সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে, ফলে স্বর্ণের চাহিদা কমে যায়।

এদিকে জানা গেছে, তেহরান পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে বন্দর অবরোধ পরিস্থিতি এখনো আলোচনার বড় বাধা হিসেবে রয়েছে। চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও এ সপ্তাহেই শেষ হওয়ার কথা।

বিশ্ববাজারে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমেছে।

অন্যান্য ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৯.৪০ ডলারে নেমেছে, প্লাটিনাম ০.৭ শতাংশ কমে ২,০৭৪ ডলারে দাঁড়িয়েছে, তবে প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১,৫৫৬.১৬ ডলারে উন্নীত হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম, ডলারের শক্তিতে প্রভাব

প্রকাশিত: ১১:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬