বাংলাদেশ ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে’—তারেক রহমান Logo চিতলমারীতে ১৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিতে মাঠে নামল স্বাস্থ্য বিভাগ Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ Logo বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ Logo সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’ Logo জুহি চাওলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সালমান খান, পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায় Logo প্রচণ্ড মাথাব্যথায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের সময়, যখন তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পাশে বসে ছিলেন।

আইকিউএসি’র আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। সভাপতিত্ব করছিলেন তৎকালীন ভিসি অধ্যাপক আব্দুল মজিদ। কিন্তু সেমিনার চলাকালেই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়ে তাকে ভিসি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন প্রকাশের খবর তখনও তার জানা ছিল না বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, আমি এখন শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রোগ্রামে আছি, অব্যাহতির বিষয়টি জানি না, আপনাদের কাছ থেকেই শুনলাম

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পূর্বের শর্ত অনুযায়ী অধ্যাপক আব্দুল মজিদকে যবিপ্রবি ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা

শিক্ষামন্ত্রীর পাশে বসেই পদ হারালেন যবিপ্রবি ভিসি, নতুন উপাচার্য নিয়োগ

প্রকাশিত: ০৩:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬