রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৯:২১

নির্ধারিত দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি বিএফএর

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
নির্ধারিত দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি বিএফএর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনী বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিএফএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কুচক্রী মহল যাতে অতিরিক্ত দামে সার বিক্রি করে তার দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নির্ধারিত দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি বিএফএর

বিস্তারিত কমেন্টে