রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৮:০৫
শিরোনাম
● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী

এগিয়ে এলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, নতুন সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৪১
শেয়ার: mail
এগিয়ে এলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, নতুন সময়সূচি প্রকাশ

চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত নতুন সময়সূচি চূড়ান্ত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে।

গত ৬ আগস্ট শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় নতুন সময়সূচির বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে শিক্ষাপঞ্জিতে থাকা পূর্বের সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী—৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা বোর্ডের সভায় নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে এবং নির্ধারিত তারিখ অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল এবং ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছিল। তবে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কয়েক দিন এগিয়ে আনা হলো।

এ বছর মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ৩ ঘণ্টা করে সময় পাবে। এছাড়া বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০=১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই বিষয়ের জন্য শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট ৩ ঘণ্টা সময় পাবে।

সারাদেশে সব শিক্ষা বোর্ডে একই রুটিন বা সময়সূচি অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এগিয়ে এলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, নতুন সময়সূচি প্রকাশ

বিস্তারিত কমেন্টে