বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৯:৪৭
শিরোনাম
● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে ● যে ভিটামিন ক্যানসারের বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছে ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা ● এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি! ● বেতন কাঠামো বদলালেও বৈষম্য কাটেনি বেসরকারি শিক্ষকদের ● ফেসবুকে পুরনো ই-মেইল আইডি বদলাবেন যেভাবে ● যে ভিটামিন ক্যানসারের বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছে ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি

পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ও প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এ ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি শিক্ষার্থীদের প্রজেক্ট ঘুরে দেখেন এবং তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দেন।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবটিক্স এবং দৈনন্দিন সমস্যা সমাধানমূলক বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়েছে। মেলা চলাকালীন বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

বিস্তারিত কমেন্টে