সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৫৮:২১

শিরীন শারমিনকে ঘিরে নতুন আওয়ামী লীগ গঠনের আলোচনা, সফল হবে না: গোলাম মাওলা রনি

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
শিরীন শারমিনকে ঘিরে নতুন আওয়ামী লীগ গঠনের আলোচনা, সফল হবে না: গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি

তিনি দাবি করেন, শিরীন শারমিনকে সামনে রেখে একটি নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হচ্ছে, তবে এই উদ্যোগ সফল হবে না।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বক্তব্যে গোলাম মাওলা রনি বলেন, তাকে নিয়ে কিছু মহল একটি নতুন রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে চায়। তার মতে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যা তিনি ‘খারাপ খেলা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পুরোনো রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে নতুন আওয়ামী লীগ বা তৃণমূল আওয়ামী লীগ নামে একটি বিকল্প তৈরি করার চেষ্টা চলছে, যেখানে শিরীন শারমিনকে ব্যবহার করা হচ্ছে।

তবে গোলাম মাওলা রনি মনে করেন, এই ধরনের উদ্যোগ রাজনৈতিকভাবে সফল হবে না। তার ভাষায়, যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত, তাঁরা মাঠের রাজনীতিতে পরীক্ষিত নন এবং শেষ পর্যন্ত তারা ব্যর্থ হবেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শিরীন শারমিনকে ঘিরে নতুন আওয়ামী লীগ গঠনের আলোচনা, সফল হবে না: গোলাম মাওলা রনি

বিস্তারিত কমেন্টে