শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৯:০৬
শিরোনাম
কোটিপতি বাবার একমাত্র সন্তান, মণিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আটক যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যাঁরা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে ৭ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি কোটিপতি বাবার একমাত্র সন্তান, মণিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আটক যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যাঁরা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে ৭ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি

কুবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
কুবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

ছবিঃ সংগৃহীত

যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি ডিবেটিং সোসাইটি সিওইউডিএসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে অনুষদের বিভিন্ন কক্ষে একাধিক রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন, সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিমসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করে, যা এ আয়োজনকে একটি বৃহৎ জাতীয় পরিসরে নিয়ে গেছে।

সংগঠনের সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিম বলেন, প্রথমবারের মতো এবার সিওইউডিএস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনেকেই প্রথমবারের মতো কুমিল্লায় এসেছে। আমরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। এছাড়াও তিনি সফলভাবে উক্ত প্রতিযোগিতা শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এক যুগ পূর্ণ হয়েছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা। তার ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলের স্কুল-কলেজ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১১ তারিখে স্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৮ তারিখ দেশের সুনামধন্য বিতার্কিকদের বিচারকার্যের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। আমি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সকল বিতার্কিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ডিবেটিং সোসাইটির বর্তমান সদস্য, সাবেক বিতার্কিক, মডারেটর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে পারব।

উল্লেখ্য, আগামীকাল ১৮ এপ্রিল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বিস্তারিত কমেন্টে