বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৮:২৭
শিরোনাম
● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন ● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ পর্যন্ত

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। ২১ জানুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, আবেদন প্রক্রিয়া শেষে মোট কয়টি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত দিন প্রয়োজন হবে।

ভর্তি পরীক্ষার ফি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ বাকি থাকায় ফি পরিবর্তনের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

এ বছর বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এ ছাড়া আইন বিভাগ এবার নতুন কলা অনুষদের পরিবর্তে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। ইউনিট বিন্যাস গত বছরের মতো রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ পর্যন্ত

বিস্তারিত কমেন্টে