বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:৪৩
শিরোনাম
● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন ● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

কুবিতে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ, হাদি-শাকিল হত্যার বিচার দাবি

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৪
শেয়ার: mail
কুবিতে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ, হাদি-শাকিল হত্যার বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন দফা দাবি সংবলিত ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে শরীফ ওসমান হাদীর পাশাপাশি শাকিল হত্যার বিচারও দাবি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি প্রতিবাদ মিছিলের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত র‍্যালিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদী’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হু ইজ হাদি, হাদি ইজ বাংলাদেশ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়’ ও ‘বাংলাদেশের পতাকায়, হাদিকে দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় শহীদ ওসমান হাদী ও শাকিল হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহিদ ওসমান হাদি যে লড়াইটা আমাদের ভেতরে জাগিয়ে দিয়ে গেছেন, আমাদের সবাইকেও যদি মেরে ফেলা হয়, এখন আর সেই লড়াই বন্ধ করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে বিপ্লব হয়, গণ-অভ্যুত্থান হয়, এরপরে এক শ্রেণির সুবিধাভোগী রাজনৈতিক নেতা তৈরি হয়। যাদের মধ্যে দিয়ে আজাদি আসে, যাদের মধ্যে দিয়ে বিপ্লব সংগঠিত হয় তাদেরকেই মুছে ফেলবার একটা চেষ্টা করা হয় এবং তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়, যার মধ্যে দিয়ে তারা মূলত বিপ্লবটাকেই হত্যা করে ফেলে।’

তিনি বলেন, গত ঈদের পর থেকেই জুলাই ফাউন্ডেশন সরকারের কাছ থেকে আর কোনো বাজেট পাচ্ছে না। সরকারের কাছে ঢাকা থেকে কুমিল্লা রেললাইন করার জন্য ৮৬ হাজার কোটি টাকা আছে, কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য একটি টাকাও নেই। কারণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডারবাজি ও চাঁদাবাজি করা যাবে না।

জাবের আরও বলেন, ‘আমরা চাই, বেগম জিয়া যেভাবে বাংলাদেশের প্রশ্নে আপসহীন ছিলেন, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন, আমরা তারেক রহমানকে তেমন চিন্তা করেছিলাম, যে উনিও এইভাবে এসে বাংলাদেশের মানুষের জন্য রাষ্ট্রক্ষমতার হাল ধরবেন। কিন্তু তাঁর সার্বিক পরিস্থিতি থেকে মনে হচ্ছে, যে উনি বাংলাদেশের এই মানুষগুলোকে গত সতেরো বছর লন্ডনে থাকার কারণে চিনতে পারছেন না।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ, হাদি-শাকিল হত্যার বিচার দাবি

বিস্তারিত কমেন্টে