শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৪০:২৪
শিরোনাম
● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’

একই পর্দায় এবার কিং খান ও আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
একই পর্দায় এবার কিং খান ও আল্লু অর্জুন

তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার দুই মহারথীকে একই ফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। সবকিছু ঠিক থাকলে জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে বড় পর্দায় এবার একসঙ্গে হাজির হতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান ও তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘রাকা’ শিরোনামের একটি সিনেমায় দুই ইন্ডাস্ট্রির এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে।

দীর্ঘদিন ধরেই বিনোদন অঙ্গনে গুঞ্জন ছিল, অ্যাটলি কুমার তাঁর নতুন প্রজেক্টে এই দুই তারকাকে একত্র করতে পারেন। এর আগে ‘জওয়ান’ সিনেমায় আল্লু অর্জুনের একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার সেই আক্ষেপ মিটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের সমীকরণটি ভিন্ন; আল্লু অর্জুনের এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে শাহরুখ খানকে দেখা যেতে পারে বলে জোরালো আলোচনা চলছে।

মূলত ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এই জল্পনার সূত্রপাত। পোস্টারটির প্রশংসা করে শাহরুখের একটি মন্তব্যের জবাবে অ্যাটলি লেখেন, আপনাকে আরও গর্বিত করব। নির্মাতার এমন মন্তব্য থেকেই দুই তারকার একসঙ্গে কাজের বিষয়টি নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের শেষভাগে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এর মাঝেই নতুন এই প্রজেক্টের খবরে দুই তারকার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সূত্রমতে, এই সিনেমায় দীপিকা পাড়ুকোনকেও দেখা যেতে পারে। ‘জওয়ান’-এর পর আবারও এই ত্রয়ীর রসায়ন বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও শুটিংয়ের বিস্তারিত জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

একই পর্দায় এবার কিং খান ও আল্লু অর্জুন

বিস্তারিত কমেন্টে