বাংলাদেশ ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শিরোনাম: মহানবী (সা.)–কে কটূক্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন দাবি করলেন এমপি হানজালা

জাতীয় সংসদে এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা (ফাইল ছবি)

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, সময় সময় কিছু ব্যক্তি মহানবী (সা.)–এর শানে কটূক্তি করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তিনি দাবি করেন, এসব ঘটনার প্রতিবাদে আন্দোলনে গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, তাদের মৃত্যুদণ্ড—এ ধরনের আইন সংসদ থেকে পাস করা উচিত।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী এবং তার পরে আর কোনো নবী নেই। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশের একটি অংশ রয়েছে যারা নবীকে অস্বীকার করেও নিজেদের মুসলমান দাবি করে।

হানজালা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটি স্বীকৃতি পায়—যারা নবী (সা.)–কে অস্বীকার করে, তারা কোনো দিন মুসলমান থাকতে পারে না—এটি আইনের মাধ্যমে জাতীয় সংসদ থেকে ঘোষণা হবে, সেটাই আমরা চাই।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

শিরোনাম: মহানবী (সা.)–কে কটূক্তির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন দাবি করলেন এমপি হানজালা

প্রকাশিত: ০৪:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬