মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৫:১৯
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিদর্শনে ইউএনও, ক্রীড়া সামগ্রী বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিদর্শনে ইউএনও, ক্রীড়া সামগ্রী বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে উদ্বুদ্ধ করতে খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন “ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন”-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ আহ্বান জানান অতিথিরা।

পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক নাঈম মাহমুদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ।

পরিদর্শনের শুরুতেই অতিথিবৃন্দ ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আগামী ৬ মাসের নানামুখী জনকল্যাণমূলক ও যুব উন্নয়নভিত্তিক কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

সংগঠনের মানবিক উদ্যোগগুলোর প্রশংসা করে ইউএনও মামুনুর রশীদ বলেন, “স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব। এজন্য নিয়মিত সচেতনতামূলক সভা, সামাজিক উদ্বুদ্ধকরণ সেমিনার এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমাজকল্যাণে ধারাবাহিক ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিদর্শনে ইউএনও, ক্রীড়া সামগ্রী বিতরণ

বিস্তারিত কমেন্টে