বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৮:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:০০
শেয়ার: mail
চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যাচ্ছেন মির্জা ফখরুল (সংগৃহীত ছবি)

বেইজিং সরকারের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে গিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা চায়না নর্দান এয়ারলাইনসের ফ্লাইটে যাত্রা শুরু করে।

দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রাথমিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফর হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে শুরুতে যেতে পারেননি। তবে আগামী ১৯ এপ্রিল তিনি প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরার সফরে যাওয়ার কথা থাকলেও তারা যাচ্ছেন না।

সফরকারী দলে বিএনপির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, উপদেষ্টা, সংসদ সদস্য, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।

এর আগে ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, ১৯ এপ্রিল যোগ দেবেন মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে