রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৩:৪০

৬ হাজার ৪৭৬ জনের ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় বাতিল

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
৬ হাজার ৪৭৬ জনের ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় বাতিল

সংগৃহীত ছবি

ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, অনেকেই ভুয়া তথ্য দিয়ে ভারতের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের সুপারিশ করা হয়েছে, যা গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকার ক্ষেত্রে প্রযোজ্য।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত ও শুনানির মাধ্যমে কাউকে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তার সনদ ও সব ধরনের সুযোগ-সুবিধা বাতিল করা হয়। দেশের সব অঞ্চলের ক্ষেত্রেই একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকা আরও স্বচ্ছ করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

৬ হাজার ৪৭৬ জনের ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় বাতিল

বিস্তারিত কমেন্টে