বাংলাদেশ ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ, সাক্ষাৎকারে ডাক পেলেন যেসব শিক্ষার্থী Logo নও মুসলিম না হিন্দু— মরদেহ সৎকার নিয়ে দ্বন্দ্ব, ময়নাতদন্তের প্রস্তুতি Logo কুবির ইকোনমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-গিয়াস Logo কবিরাজির ফাঁদে কিশোরীর ২৭ ভরি স্বর্ণ লুট, প্রতারণা চক্রের হদিস Logo কুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আজ Logo নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময় Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন Logo আনুষ্ঠানিক অনুমোদন পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট

ঢাকায় ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তার, ব্ল্যাকমেইল ও নির্যাতনের ভয়াবহ তথ্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৩:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

ঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নারী পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নারীদের ফাঁদে ফেলে যৌন সহিংসতা ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া রাশেদুল ইসলাম রাব্বি (৩০) মিরপুর এলাকার নারীদের টার্গেট করতেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্য জানান। এর আগে সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভুয়া নারী পরিচয়ে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ভুক্তভোগীদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকার দুটি বাসায় নিয়ে যেতেন। সেখানে নির্যাতনের পর ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

প্রাথমিকভাবে পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং অন্তত আরও ১০টি নতুন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনটি মামলা হয়েছে।

তদন্তে জানা যায়, একই কৌশলে তিনি নিজের স্ত্রীকেও বিয়ে করেছিলেন বলে দাবি করছে পুলিশ। উদ্ধার করা ডিভাইস থেকে একাধিক ভুক্তভোগীর সঙ্গে অপরাধের প্রমাণ মিলেছে।

পুলিশের ধারণা, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন। তাই কেউ ক্ষতিগ্রস্ত হলে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে এবং অন্য কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করা হচ্ছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

জবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

ঢাকায় ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেপ্তার, ব্ল্যাকমেইল ও নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত: ০৩:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬