সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৫:৩৮

হাসিনার পতন না হলে অনেকের ফাঁসি হয়ে যেত: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৫৯
শেয়ার: mail
হাসিনার পতন না হলে অনেকের ফাঁসি হয়ে যেত: রুহুল কবির রিজভী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতন না হলে এবং জুলাইয়ের আন্দোলন ব্যর্থ হলে অনেকের ফাঁসি হয়ে যেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ ও আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন হতে হবে। সেটি না হলে আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল-সন্ধ্যা গালাগালি করতেন। দেশের বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন। মঞ্চে উঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন। জিয়াউর রহমান সম্পর্কে আজেবাজে কথা বলতেন এবং তাঁর যে গুণধর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে ‘তুই-তুকারি’ করে কথা বলত। রাজনীতিকে একটি জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ তিনি করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward