বাংলাদেশ ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পান্তা ভাত খাওয়ার পরামর্শ Logo প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী Logo “প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে” Logo জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির Logo উত্তরা ব্যাংকের ব্রোকারেজ হাউজে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত Logo তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি Logo বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢোকা হরিণকে সুন্দরবনে অবমুক্ত Logo বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা Logo বেরোবিতে খেলা চলাকালে নারী খেলোয়াড়কে ইভটিজিংয়ের অভিযোগ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে

নাসুমের পাওনা ইস্যুতে অবস্থান পরিষ্কার করল সিলেট টাইটান্স

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ তার পারিশ্রমিক পুরোপুরি না পাওয়ার অভিযোগ তোলার পর ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়। অভিযোগের পরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি।

দলটির বিবৃতিতে বলা হয়, নাসুম আহমেদের পাওনা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আগেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। তাদের দাবি অনুযায়ী, খেলোয়াড়টির মোট চুক্তি ছিল ৩৫ লাখ টাকা (বি-ক্যাটাগরি), যা সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে। ফলে তাদের মতে বর্তমানে কোনো বকেয়া পাওনা নেই।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নিলামের আগে পারিশ্রমিক ও বোনাস নিয়ে মৌখিক আলোচনা হয়েছিল, যেখানে দল চ্যাম্পিয়ন হলে অতিরিক্ত বোনাস দেওয়ার কথা ছিল। তবে দল শিরোপা জিততে না পারায় সেই বোনাস দেওয়ার কোনো চুক্তিগত বাধ্যবাধকতা নেই বলে দাবি করেছে ফ্র্যাঞ্চাইজি।

চেক ও পেমেন্ট প্রসঙ্গে সিলেট টাইটান্স জানায়, নাসুম আহমেদের অনুরোধেই তার অর্থ নগদে পরিশোধ করা হয়। এছাড়া টুর্নামেন্ট চলাকালীন দেওয়া কিছু চেক অন্যান্য খেলোয়াড়রা ফেরত দিলেও নাসুম এখনো তা ফেরত দেননি বলে দাবি তাদের। বিসিবি কার্যালয়ে চূড়ান্ত নিষ্পত্তির সময়ও তিনি উপস্থিত ছিলেন না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সবশেষে সিলেট টাইটান্স জানায়, চুক্তি অনুযায়ী সব অর্থ পরিশোধ করা হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজির কাছে নাসুম আহমেদের কোনো বকেয়া নেই। বিষয়টি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, এই ব্যাখ্যার মাধ্যমে তার অবসান হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

মাদাগাস্কারে জেন-জি গ্রেপ্তার: নতুন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

নাসুমের পাওনা ইস্যুতে অবস্থান পরিষ্কার করল সিলেট টাইটান্স

প্রকাশিত: ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬