বাংলাদেশ ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

নওগাঁয় ৭০ বোতল ভারতীয় মাদক জব্দ, ইজিবাইকসহ আটক ১

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকসহ ফিরোজ কামাল নামের একজনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

নওগাঁর পত্নীতলা উপজেলায় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে অভিযান চালায়।

আটককৃত মো. ফিরোজ কামাল সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মো. মোজাফফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আটক ফিরোজ কামালের হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদক ‘ESKUF’ উদ্ধার করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ১০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পত্নীতলা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় ৭০ বোতল ভারতীয় মাদক জব্দ, ইজিবাইকসহ আটক ১

প্রকাশিত: ০৩:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬