বাংলাদেশ ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

নওগাঁয় পরিত্যক্ত অটোভ্যান থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অটোচার্জার ভ্যানসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি টিম নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আহম্মেদ হোসেন বাবু (৫২) এর আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ব্যাটারিচালিত তিন চাকার অটোচার্জার ভ্যান রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ভ্যানটি তল্লাশি করে ৫টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১০টি পলিথিন ব্যাগে সংরক্ষিত মোট ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি পলিথিন ব্যাগে ১০ লিটার করে মদ ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় পরিত্যক্ত অটোভ্যান থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার

প্রকাশিত: ০১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬