বাংলাদেশ ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ Logo অভিমান করে বাড়ি ছাড়ার পর তরুণের মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ করেছে পুলিশ Logo ৬৬ কর্মদিবসে ১,২৬৬ মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার: পুলিশ সুপার ছুফি উল্লাহ Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করা হবে: মাহদী আমিন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের উদ্বোধন

বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। এ উপলক্ষ্যে শোভাযাত্রা করেছে মারমাসহ আরও ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মারমা সম্প্রদায়ের পাশাপাশি ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা একসঙ্গে এ শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরেন ও নানা সাজে অংশ নেন। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য ও রাজপুত্র সদস্য সাচিং প্রু জেরী। এ সময় তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, রাজপুত্র সাচ প্রুসহ উৎসব উদযাপন কমিটি ও মারমা সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেওয়ায় পুরো শহর বর্ণিল হয়ে ওঠে। উৎসব দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন বান্দরবান শহরে।

মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান এবং বুধবার ও বৃহস্পতিবার শহরের রাজার মাঠে জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ০১:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬