বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৮:২৮
শিরোনাম
পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০-এর বেশি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২৩
শেয়ার: mail
লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০-এর বেশি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল ট্রাফালগার স্কোয়ারে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগে এসব গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৮৭ বছরের মধ্যে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। অনেকের হাতে ছিল ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড।

‘এভরিওয়ান ডে’ নামের এই কর্মসূচির আয়োজন করে ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের সংগঠন। তাদের দাবি, এই বিক্ষোভের মাধ্যমে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া কিছু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধেও অবস্থান জানান এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চ আদালত এই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করলেও আপিল বিচারাধীন থাকায় তা এখনো কার্যকর রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০-এর বেশি

বিস্তারিত কমেন্টে