বাংলাদেশ ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি

দীর্ঘদিন পর আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি হতে যাচ্ছে। নতুন কমিটির জন্য পদপ্রার্থীরা জোর তৎপরতা চালাচ্ছেন, বিশেষ করে শীর্ষ দুই পদের জন্য নেতাকর্মীদের দৌড়ঝাঁপ বেড়েছে।

বিগত সরকারের সময় নিপীড়িত ও রাজপথের সক্রিয় কর্মীরাই মূল্যায়নের শীর্ষে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে নতুন কমিটিতে পদ পেতে ছাত্রদলের নেতাকর্মীরা লবিং-তদবির শুরু করছে বিএনপির শীর্ষ নেতাকর্মীদের কাছে।

তবে বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় এগিয়ে আছেন রফিকুল ইসলাম রফিক ও রাসেল মোল্লা। তারা দুইজনই বিগত দিনে রাজপথে আন্দোলন ও সংগ্রামের সামনে কাতারে ছিলেন।

এছাড়া উপজেলা সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন হাসিবুর রহমান শান্ত, নবী হোসেন, রুকন উদ্দীন রাব্বি ও মজিবুর রহমান। তারা তাদের অতীতের কর্মকান্ড ও রাজপথে আন্দোলন সংগ্রামের মূল্যায়ন চাচ্ছেন কমিটির মাধ্যমে। যে কোনো সময় উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হতে পারে এমনই আভাস পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

শীঘ্রই ঘোষণা করা হবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি

প্রকাশিত: ০৮:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬