বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ইসরাইলের হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব ও ভাতিজা নিহত

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৩:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 20

বুধবার (৮ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনে হতাহতদের সন্ধান করছেন উদ্ধারকারীরা। ছবি: এপি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা আলি ইউসুফ হারশি বুধবার (৮ এপ্রিল) বৈরুতের আকাশে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, হারশি হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার উপর লক্ষ্যবস্তু হামলা চালানো হয়। হামলা বৈরুতের দাহিয়েহ ঘাঁটি ও তাল্লেত খায়াত এলাকায় পরিচালিত হয়, যেখানে একটি বহুতল ভবন আংশিক ধসে পড়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, গত রাতে দক্ষিণ লেবাননের লিতানি নদীর দুটি গুরুত্বপূর্ণ ক্রসিং, প্রায় ১০টি অস্ত্রের ডিপো, রকেট লঞ্চার এবং হিজবুল্লাহর সদর দফতরে বিমান হামলা চালানো হয়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যার ফলে ২৫৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পরে এই হামলা চালানো হলে লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইসরাইলের হামলায় হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব ও ভাতিজা নিহত

প্রকাশিত: ০৩:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬