শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:০১:৪০
শিরোনাম
● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৪১
শেয়ার: mail
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিলেও বেশ কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও শ্রমিকদের ওপর বলপ্রয়োগ করেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাঁদের এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট এবং তাঁরা সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টা চালানো হলেও তা সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশবিষয়ক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। অন্যদিকে, বিদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাসপাতাল পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হাসপাতালের আধুনিকায়ন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

পুলিশ সদস্যদের চিকিৎসায় আঘাতজনিত সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন তিনি। পাশাপাশি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ নিয়োগ এবং হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আটজন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে