শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:৩৭
শিরোনাম
● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ● ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ● দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর ● মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ● পলাশবাড়ীতে নব নির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ● বরগুনায় এসিড মামলার তদন্ত নিয়ে অসন্তোষ, সঠিক তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন ● খাড়েরা পঞ্চপ্রদীপ শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৮ প্রতিষ্ঠানের ৩২৪ শিক্ষার্থীর অংশগ্রহণ ● সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী অভির মৃ’ত্যু ● পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:২৯
শেয়ার: mail
মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

দেশে স্বচ্ছ ও মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় ঋণপত্র-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বিএআরটিএর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও নানা ধরনের অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে, যার কারণে সংশ্লিষ্ট সব পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পণ্য রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কলঙ্কজনক ঘটনা রয়েছে।

তিনি বলেন, সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা শুধু কাজ করবেন—এমনটি প্রত্যাশা করা ঠিক নয়। ব্যবসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, তিনি কম কথা বলে বেশি কাজ করেছেন।

এদিকে অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত খরচ কমানোর দাবি জানানো হয়।

সংগঠনটির প্রতিনিধিরা জানান, ঋণপত্র খোলা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ব্যাংককে যে চার্জ দিতে হয়, তা ব্যবসার বড় ব্যয়ের একটি অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এসব খরচ নিয়ে ব্যাংকের সঙ্গে দর-কষাকষির সুযোগ সীমিত।

এ পরিস্থিতিতে ব্যবসা সহজ করতে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত ব্যাংক চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছে বিজিএমইএ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

বিস্তারিত কমেন্টে