ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতে এসব অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ার কারণেই দেশে বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় শহীদ ডা. মিলনের মা তাঁর সন্তানের আত্মত্যাগের সরকারি স্বীকৃতির দাবি জানান।
রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। কাঠামো অনুযায়ী একেক দেশে গণতন্ত্রের ধরন একেক রকম। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
kalprakash.com/sd