বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩১:৪৮
শিরোনাম
● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:০৮
শেয়ার: mail
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জন্য ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে রয়েছে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেলের দুটি চালান, ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন বা অকটেন আমদানি।

প্রথম প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৩/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৪/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া প্যাকেজ নম্বর পিজিসি-০৫/১এইচ২০২৭-এর আওতায় ১৮০ সিএসটি হাই-সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের দায়িত্বেও রয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করার প্রস্তাব।

অন্যদিকে, প্যাকেজ নম্বর পিজিসি-০৬/১এইচ২০২৭-এর আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ চালানের সরবরাহকারী হিসেবে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে চারটি প্রস্তাবই উপস্থাপন করা হয়। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সূত্র: বাসস।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

বিস্তারিত কমেন্টে