বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২২:৫১
শিরোনাম
● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৪
শেয়ার: mail
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সংগৃহীত ছবি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৩ অনিয়মিত বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিত ব্যক্তিদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে আইওএমের পক্ষ থেকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছিলেন আরও ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিস্তারিত কমেন্টে