বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৪:২৬
শিরোনাম
● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন

আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪০
শেয়ার: mail
আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেফতার করে। তবে তাকে কোন মামলায় এবং কখন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসেন মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনা থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

তবে ডরিনের গ্রেফতারের কারণ ও সংশ্লিষ্ট মামলার বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি

বিস্তারিত কমেন্টে