বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৬:২৮
শিরোনাম
● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার নাসিরনগরের ধরমণ্ডলের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসাইন ● চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা ● বরগুনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● রাঙামাটিতে ভুয়া ভিডিও-ছবি ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ● চবির হলে মাদক সেবনের ঘটনায় চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল ● চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ● ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন ● বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ, সাড়ে তিন মাসেও মেলেনি তদন্ত প্রতিবেদন

চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা

পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নভেম্বর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার, অপরাধপ্রবণ এলাকা, শিশু-কিশোরদের মাদকের সঙ্গে জড়িয়ে পড়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, সারাদেশের মতো চাটমোহরেও মাদকের বিস্তার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারপ্রধান জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের পরিবারের অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা করে সচেতনতা বাড়াতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে এর ভয়াবহ পরিণতি পুরো জাতিকে হুমকির মুখে ফেলবে।

সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের দোকান ও স্টলে গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখা ও ক্যারম খেলার আসর বসে। এসব স্থানে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। উদ্বেগের বিষয়, শিশু-কিশোরদের একটি অংশও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। চাটমোহরের কয়েকটি গ্রাম মাদক সেবন ও ব্যবসার জন্য চিহ্নিত হয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এ ছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষকদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, যথাযথভাবে পাঠদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত সময় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউস গমেজ, মো. আছালত আলী, আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোতাহার আলী, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান বিদ্যুৎ ও ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি রুমা

বিস্তারিত কমেন্টে