মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৭:৩৬
শিরোনাম
● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ

দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি

বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন। তবে দেশে ফেরার পর তাঁকে আইনগত পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এত দেরি কেন? আরও আগে ফিরলে সমস্যা কোথায়? তিনি তো এ দেশেরই নাগরিক। দেশ ছেড়ে কেন চলে গেলেন, সেই প্রশ্ন তাঁকে করা প্রয়োজন। দেশের মানুষের রোষানলে পড়েই তাঁকে দেশ ছাড়তে হয়েছিল।

তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে বাংলাদেশের কোথাও দুই-চারশ বা পাঁচশ মানুষ একত্র হলেই শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হতো। শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বা যেদিনই দেশে ফিরুন, তাঁকে দ্রুত ফিরে আসার আহ্বান জানাই। দেশের নাগরিক হিসেবে তাঁর যে আইনগত প্রাপ্যতা রয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে।

এদিকে বন্ধ সরকারি কলকারখানা চালুর বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন যেসব শিল্পকারখানা বন্ধ রয়েছে, সেগুলোর বেশিরভাগই ৬০ থেকে ৭০ বছরের পুরোনো এবং কার্যত মেয়াদ শেষ করেছে। এসব কারখানার তালিকা তৈরি করা হয়েছে এবং সেগুলো চালুর বিষয়ে কর্মপরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী বছরের শুরু থেকে এসব কারখানার জন্য দরপত্র আহ্বান করা হবে। ৫০টির বেশি সরকারি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বড় শিল্পকারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে নতুন কারখানা গড়ে উঠবে এবং বিনিয়োগ বাড়বে। এতে অনেক উদ্যোক্তা বিনিয়োগে আগ্রহী হবেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে