মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪৬:৪৫
শিরোনাম
● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আটক ● ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ● কিশোরগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন লিটন ● নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ● ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমানোর দাবি শিক্ষার্থীদের ● প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫

নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৭
শেয়ার: mail
নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে জাতীয় কবির ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘এটি একটি সুন্দর ও ব্যতিক্রমী আয়োজন। সাধারণত বিভাগের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠচক্রের আয়োজন করা হয়। তবে বিভাগের পক্ষ থেকে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। একসঙ্গে অনেকেই বসলে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যেহেতু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বইটি বিশ্লেষণের সুযোগ তৈরি হয়। পাঠচক্রের মাধ্যমে নিজেদের ভাবনার ভিন্নতা থেকে আমরা সমৃদ্ধ হতে পারি এবং চিন্তাশক্তি বৃদ্ধি করতে পারি। এর মাধ্যমে জ্ঞানের গভীরে প্রবেশ করা সম্ভব। জ্ঞানার্জন করতে ও নিজেকে বিকশিত করতে হলে আমাদের তিনটি কাজ করতে হবে, আর তা হলো—পড়তে, পড়তে এবং পড়তে হবে।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ পাঠচক্রে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন নজরুল গবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বর্ষ উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র

বিস্তারিত কমেন্টে